আনসারুল্লাহ বাংলা টিমের নেতাকে গ্রেপ্তারের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের এক নেতাকে গ্রেপ্তার করার দাবি করেছে পুলিশ।
আজ রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো মোবাইল ফোনের খুদেবার্তায় এ দাবি করা হয়। এতে বলা হয়, ওই ব্যক্তিকে ঢাকা জেলা পুলিশ গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি পুলিশ। বিস্তারিত তথ্য জানাতে আজ বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।