আনসারুল্লাহর দুই সদস্য গ্রেপ্তার
পুরান ঢাকার ফরাশগঞ্জ এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন ইদি আমিন ও বি এম মুজিবুর রহমান।
পুলিশ জানায়, গত ফেব্রুয়ারিতে দক্ষিণখানের সরদারপাড়ায় আনসারুল্লাহর একটি আস্তানা থেকে বোমা ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করে ডিবি ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ। গ্রেপ্তার হওয়া দুজন ওই বোমা উদ্ধারের ঘটনায় জড়িত ছিলেন।
ডিবির উপকমিশনার (দক্ষিণ) মাশরুকুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইদি আমিন ও মুজিবুর স্বীকার করেছেন যে তাঁরা দীর্ঘদিন থেকে বোমা তৈরির প্রশিক্ষণ দিয়ে আসছেন। তারা সংগঠনটিকে অর্থ সংগ্রহ করিয়ে দিতেন।
পুলিশ জানায়, ১৯ ফেব্রুয়ারি উত্তর বাড্ডার সাতারকুলের আনসারুল্লাহর একটি আস্তানায় অভিযান চালাতে চাপাতির কোপে আহত হন ডিবির এক পরিদর্শক। তখন আনসারুল্লাহর দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বেশ কটি বোমা ও বিপুল ইদি আমিন ও মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়।