আনসারুল্লাহর সদস্যসহ গ্রেপ্তার ৭: ডিএমপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও আনসারুল্লাহ বাংলা টিমের সাতজনকে গ্রেপ্তার করার দাবি করেছে পুলিশ।
আজ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে মুঠোফোনে পাঠানো খুদেবার্তায় এ দাবি করা হয়। এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ওই সাতজনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ছয়জন বিএনপির ও একজন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য।