আনোয়ারা থেকে দেড় লাখ ইয়াবা বড়ি উদ্ধার, গ্রেপ্তার ১
চট্টগ্রামের আনোয়ারা থেকে দেড় লাখ ইয়াবা বড়িসহ আমির হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যা ব। আমিরের ভাগিনা ইয়াবা মামলার আসামি মো. জাফর এক মাস আগে র্যা বের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মারা গেছেন।
র্যা ব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ গতকাল রোববার পতেঙ্গায় র্যা ব কার্যালয়ে সাংবাদিকদের বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গত শনিবার রাতে আনোয়ারা থানার রহমত উল্লাহ পাড়ায় আমির হোসেনের শ্বশুরবাড়িতে অভিযান চালানো হয়। র্যা বের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন আমির। এ সময় ৩০ হাজার ইয়াবা বড়িসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আমিরের দেওয়া তথ্য অনুযায়ী, ওই এলাকার একটি জায়গা থেকে আরও ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
প্রথম আলোর আনোয়ারা প্রতিনিধি জানান, ঘটনাস্থলে গিয়ে আমিরের শ্বশুরবাড়ির কাউকে পাওয়া যায়নি। আশপাশের লোকজনের কাছে জানতে চাইলেও তাঁরা এ বিষয়ে মুখ খুলতে চাননি।
গত ২৬ জুলাই র্যা বের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যান জাফর।