আনোয়ারায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় এক ইউপি সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।
গত শুক্রবার রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের সরকার হাট এলাকায় এ ঘটনা ঘটে। প্রতিপক্ষ তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে।
স্থানীয় ও আনোয়ারা থানা সূত্র জানায়, শুক্রবার রাত আটটায় উপজেলার বারখাইন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আজিজুল হক (৪১) তৈলারদ্বীপ গ্রামের সরকার হাট এলাকা থেকে ফেরার পথে হামলার শিকার হন। ওই সময় হামলাকারীরা আজিজের পা-হাত ও মাথায় এলোপাতাড়ি কোপালে তিনি গুরুতর আহত হন।
পরে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, কয়েক মাস আগে আজিজুল হকের সমর্থকেরা হামলা চালিয়ে তৈলারদ্বীপ গ্রামের যুবলীগের নেতা আকতার হোসেনের আঙুল কেটে নেন। এরই প্রতিশোধ নিতে আকতারের স্ত্রী ও তাঁর লোকজন এ হামলা চালান। ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা স্বীকার করে প্রথম আলোকে বলেন, গতকাল শনিবার দুপুর পর্যন্ত থানায় এ-সংক্রান্ত মামলা হয়নি, তবে মামলার প্রক্রিয়া চলছে।