আনোয়ারায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় দেশে তৈরি তিনটি পাইপগানসহ এক ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড পূর্ব জোন। গত রোববার গভীর রাতে উপজেলার বারশত ইউনিয়নের কালীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটক জিয়াউর রহমান ওরফে জিকুর (২৭) বাড়ি উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া গ্রামে।

কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন) ডিকসন চৌধুরী বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অস্ত্র কেনাবেচার তথ্য পেয়ে কোস্টগার্ড পূর্ব জোনের একটি বিশেষ দল ও ও সাঙ্গু স্টেশনের একটি টহল দল উপজেলার বারশত ইউনিয়নের কালীবাড়ি এলাকায় রোববার
রাতে অভিযান চালায়। এ সময় জিয়াউর রহমানকে আটক করেন কোস্টগার্ড সদস্যরা। তাঁর কাছ থেকে তিনটি পাইপগান ও একটি গুলি উদ্ধার করা হয়।