আনোয়ারায় সরকারি কার্যালয়ে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চারটি সরকারি কার্যালয় ও দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃহস্পতিবার রাতে চোর হানা দেয়।
সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের আনোয়ারা আদর্শ উচ্চবিদ্যালয় এবং উপজেলা পরিষদের ভেতরে অবস্থিত আনোয়ারা অগ্রযাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার (বিআরডিবি) কার্যালয়, মৎস্য, হিসাবরক্ষণ ও প্রকল্প কর্মকর্তার কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকে কাগজপত্র তছনছ করে চোরেরা। চোর বিআরডিবির কার্যালয় থেকে ৮৪ হাজার ৪৮২ টাকা নিয়ে যায়। এ ছাড়া চোরেরা কার্যালয়গুলোর টেবিল ও আলমিরার তালা ভেঙে কাগজপত্র তছনছ করে।
বিআরডিবি কার্যালয়ের নৈশপ্রহরী শম্ভুনাথ দাশ প্রথম আলোকে বলেন, ‘রাত ১২টার দিকে শরীর একটু খারাপ লাগায় ঘুমিয়ে পড়ি। তাই কখন এ চুরির ঘটনা ঘটেছে তা বুঝতে পারিনি।’
আনোয়ারা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নুরুল করিম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুফিদুল আলম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো থানায় অভিযোগ দেবে।