প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আনোয়ারায় কফিল উদ্দিন নামের এক যুবককে হত্যার ঘটনায় মামলা হয়েছে।
কফিলের বাবা আইয়ুব আলী গত সোমবার রাতে ১২ জনকে আসামি করে এ মামলা করেন।
গত রোববার দিবাগত রাতে উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের সাপমাঝির ঘাট এলাকায় ইট দিয়ে মাথায় আঘাত করে কফিলকে হত্যা করা হয়। এ ঘটনায় স্থানীয় লোকজন দুজনকে ধরে পুলিশে সোপর্দ করেন। ওই দুজনকে মামলার আসামি করা হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।