আনোয়ারায় ৫০ হাজার ইয়াবা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আনোয়ারা থেকে ৫০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়ার একটি গোয়ালঘরে পরিত্যক্ত একটি বস্তায় এগুলো পাওয়া যায়। বস্তার ভেতরে পাঁচটি প্যাকেটে এসব ইয়াবা ছিল। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
আনোয়ারা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দুলাল হোসেন বলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের একটি দল এসব ইয়াবা উদ্ধার করে। উদ্ধার ইয়াবার মূল্য দেড় কোটি টাকা। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।