আনোয়ারায় ৫০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আনোয়ারায় ৫০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে কোস্টগার্ড।
গতকাল রোববার রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের গোয়ালিয়ার ঘাট এলাকা থেকে ওই ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
কোস্টগার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল রাত ১১টার দিকে গোয়ালিয়ার ঘাট এলাকায় যায়। এ সময় পাচারকারীরা ইয়াবার বড়ি ফেলে পালিয়ে যায়।
কোস্টগার্ড পূর্বাঞ্চলের আওতাধীন সাঙ্গু স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মোহাম্মদ সাইফুল ওসমান বলেন, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।