প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরে ব্যবসায়ী রাজ্জাক হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বণিক সমিতির আন্দোলনের মুখে এবং স্থানীয় সাংসদ সময়সীমা বেঁধে দেওয়ায় হত্যাকাণ্ডের ৩৭ দিন পর গতকাল শুক্রবার তাঁকে গ্রেপ্তার করা হয়।
ওই আসামির নাম শাহ আলম (৩০)। তিনি আবদুর রাজ্জাক হত্যা মামলার দুই নম্বর আসামি। গতকাল বিকেলে বগুড়া শহরের কামারগাড়ি এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গত ১২ আগস্ট বেলা ১০টায় সখীপুর মুখতার ফোয়ারা চত্বরে নিহত রাজ্জাকের পরিবার ও সখীপুর বাজার বণিক সমিতি আয়োজিত অনশন কর্মসূচিতে স্থানীয় সাংসদ অনুপম শাহজাহান জয় অভিযুক্ত ব্যক্তিদের ধরতে পুলিশকে সাত দিনের সময়সীমা বেঁধে দেন। ওই সময়সীমা শেষ হওয়ার এক দিন পর পুলিশ শাহ আলমকে গ্রেপ্তার করল।