আপত্তিকর অবস্থায় ভুয়া সাংবাদিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর স্বামীবাগ এলাকা থেকে আপত্তিকর অবস্থায় ভুয়া এক সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় গেন্ডারিয়ার থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে অশ্লীল ভিডিও উদ্ধার করা হয়।

পুলিশের ওয়ারী বিভাগের অতিরিক্ত উপকমিশনার নুরুল আমিন জানান, গ্রেপ্তার হওয়া ভুয়া সাংবাদিকের নাম রিপন শেখ। তাঁর বিরুদ্ধে আগে থেকে পুলিশের কাছে তথ্য ছিল। ওই ব্যক্তি ভুয়া পরিচয়পত্র তৈরি করে সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় চাঁদাবাজি করতেন। তাঁর বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে। এ ছাড়া গত বছর এই ব্যক্তির নামে একটি ধর্ষণের মামলা হয়।

উপকমিশনার নুরুল আমিন জানান, সোমবার সন্ধ্যা ছয়টার দিকে স্বামীবাগ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে রিপন শেখকে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় পাওয়া যায়। তাঁকে গ্রেপ্তারের পর অশ্লীল ভিডিও উদ্ধার করা হয়।