আপত্তিকর ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরে এক মেধাবী কলেজছাত্রীর আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মো. জয়েচ নামে এক স্টুডিও ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত জয়েচ উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের বাঘাচোরা হাজিপাড়া গ্রামের আবদুস সামাদের ছেলে। পুলিশ জানায়, মাস খানেক আগে জয়েচ স্থানীয় এক কলেজের সম্মান তৃতীয় বর্ষের এক মেধাবী ছাত্রীর (২২) ছবি সংগ্রহ করেন। পরে তিনি ওই ছাত্রীর ছবি আপত্তিকর অবস্থায় ইন্টারনেটে ছড়িয়ে দেন। ব্যাপারটি ছাত্রীর অভিভাবকেরা জানলে তাঁর বড় ভাই বাদী হয়ে গত রোববার জয়েচকে আসামি করে মামলা করেন।