আপত্তিকর ছবি ছড়ানোর অভিযোগ, স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় স্ত্রীর আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে শরিফুল ইসলাম (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার নতুনপাড়া এলাকার নিজ বাড়ি থেকে পুলিশ শরিফুলকে গ্রেপ্তার করে।
দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) ওবাইদুর রহমান বলেন, মেয়েটির দায়ের করা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে শরিফুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে।