আপত্তিকর ছবি তুলে মুক্তিপণ আদায়ের চেষ্টা
ব্যক্তিগত গোপন ছবি ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে এক প্রবাসীর কাছ থেকে মুক্তিপণ আদায়ের চেষ্টা ভন্ডুল করে দিয়েছে র্যা ব। এ ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে গতকাল মঙ্গলবার বিকেলে উত্তর ইব্রাহিমপুরের একটি বাসা থেকে আটক করা হয়।
র্যা বের বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক হওয়া মালেক ও তাঁর স্ত্রী রাশেদা বেগম উত্তর ইব্রাহিমপুরের একটি ভাড়া বাসায় থাকেন। শিরিন আক্তার মুঠোফোনের মাধ্যমে মালদ্বীপ প্রবাসী জিয়াউল হকের সঙ্গে প্রথমে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। একদিন বেড়ানোর কথা বলে ইব্রাহিমপুরে মালেকের বাসায় ওই প্রবাসীকে নিয়ে যান শিরিন। সেখানে আগে থেকেই খাইরুল, ফারুক, শহিদুল ও আরিফুল উপস্থিত ছিলেন। তাঁরা জোর করে শিরিনের সঙ্গে জিয়াউল হকের আপত্তিকর ছবি তোলেন। এরপর নিজেদের পুলিশ, সাংবাদিক ও এলাকার বড় ভাই পরিচয় দিয়ে মুঠোফোনে ধারণ করা ছবি পত্রিকায় ছাপিয়ে দেওয়ার পাশাপাশি থানায় সোপর্দ করার ভয় দেখান।
র্যা বের একজন কর্মকর্তা বলেন, প্রতারক চক্রটি প্রবাসী জিয়াউলকে হত্যার ভয় দেখিয়ে তাঁর স্বজনদের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।