আপত্তিকর প্রবন্ধ লেখায় আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা নববর্ষ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে বিশাখা নামক একটি প্রকাশনায় আপত্তিকর প্রবন্ধ লেখায় মো. জাহিদুর রহমানকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

গতকাল বুধবার বেলা সাড়ে তিনটার দিকে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। জাহিদুর রহমান সাতক্ষীরা সদর উপজেলার বলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাঁর বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ব্রহ্মশাসন গ্রামে।

মুক্তিযোদ্ধা ও জেলা জাসদের সভাপতি কাজী রিয়াজ জানান, বাংলা নববর্ষ উপলক্ষে জেলা প্রশাসন বিশাখা নামক একটি সাহিত্য প্রকাশনা প্রকাশ করেছে। এতে জাহিদুর রহমান ‘বাঙালির নববর্ষ উদ্‌যাপন’ শীর্ষক একটি প্রবন্ধ লেখেন। প্রবন্ধে বাঙালির সংস্কৃতি ও নববর্ষ উদ্‌যাপন সম্পর্কে বিকৃত ও উগ্র সাম্প্রদায়িক বক্তব্য উপস্থাপন করা হয়েছে। 

গতকাল জেলা প্রশাসক নাজমুল আহসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্পাদনা পরিষদ স্মারণিকাটি সঠিকভাবে সম্পাদনা না করে, তাঁকে অবহিত কিংবা তাঁর কাছ থেকে অনুমোদন না নিয়ে প্রকাশনার কাজ সম্পন্ন করেছে। পত্রিকাটি বাজেয়াপ্ত করে বাজার থেকে সব কপি প্রত্যাহার করা হয়েছে।

পয়লা বৈশাখ সকালে সাতক্ষীরা আবদুর রজ্জাক পার্কে বিশাখা প্রকাশনার মোড়ক উন্মচন করা হয়।