আফসানা হত্যার বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্র ইউনিয়নের কর্মী আফসানা ফেরদৌসকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর এলাকায় ছাত্র ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তারা আফসানা ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন।

আফসানা রাজধানীর একটি পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রী। গত শনিবার দুই যুবক মিরপুরের একটি হাসপাতালে আফসানার লাশ ফেলে রেখে পালিয়ে যায়।

সমাবেশে চুয়েট ছাত্র ইউনিয়নের সভাপতি অটল ভৌমিক বলেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে উত্তরণ না ঘটলে আফসানা ধর্ষণ ও হত্যার ঘটনার পুনরাবৃত্তি হবে।