আবার গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের রাবার শ্রমিকনেতা জয় মাহাত্ম কুর্মিকে আবার গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে মালনীছড়া চা-বাগান এলাকা থেকে মহানগর বিমানবন্দর থানার একদল পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এ বিষয়ে বিমানবন্দর থানার ওসি গৌসুল হোসেন বলেন, জয় মাহাত্মের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তিনি একাধিক মামলার আসামি। জয় মাহাত্মকে গ্রেপ্তার করার প্রতিবাদে গতকাল বিকেলে মালনীছড়া চা-বাগানে চা-শ্রমিক সংঘ ও রাবার শ্রমিক সংঘ যৌথভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।