আবারও আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর আবারও আটক হয়েছেন নড়াইল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান। গতকাল সকালে নড়াইল কারাগারের ফটকের সামনে থেকে তাঁকে আটক করে গোয়েন্দা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ ফেব্রুয়ারি নাশকতার একটি মামলায় নড়াইলের আদালতে হাজিরা দেওয়ার পর বিচারক ফশিয়ার রহমানকে কারাগারে পাঠান। গতকাল হাইকোর্ট থেকে জামিন নিয়ে বের হওয়ার আগেই গোয়েন্দা পুলিশ কারাগারের প্রধান ফটক থেকে তাঁকে আটক করে। গোয়েন্দা পুলিশের এসআই রেজাউল করীম রেজা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।