আবারও জিজ্ঞাসাবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রাহকদের হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে আইডিয়াল কো-অপারেটিভ লিমিটেডের (আইসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এইচ এন এম শফিকুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদকের উপপরিচালক হামিদুল হাসান তাঁকে সেগুনবাগিচা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করেন। এ বছরের মার্চেও শফিকুর রহমানকে দুদকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।