আবারও বিমানের দুই কর্মীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪ কেজি সোনা উদ্ধারের ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুই কর্মীর বিরুদ্ধে মামলা করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার রাতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা আবুল হোসেন এ মামলা করেন।
বিমানবন্দর থানার পুলিশ জানায়, মামলার আসামিরা হলেন বিমানের কর্মী ইমরানুল ইসলাম ও ওসমান গনি। এ ছাড়া মামলায় কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো হোল থেকে ১৪ কেজি সোনা উদ্ধার করেন শুল্ক গোয়েন্দারা।
এর আগে ওই বিমানবন্দর থেকে ১২৪ কেজি সোনা উদ্ধারের ঘটনায় বিমানের কর্মকর্তা-কর্মচারীসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।