আবারও শিশু ধর্ষণের শিকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুরের দুয়ারীপাড়ায় ১৩ বছরের বাক্প্রতিবন্ধী একটি কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার দুপুরে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।
শিশুটির বাবা দুয়ারীপাড়ায় চায়ের দোকান করেন। তার মা গতকাল শিশুটিকে নিয়ে হাসপাতালে আসেন। তিনি জানান, গত শুক্রবার শিশুটির খালাতো বোনের স্বামী সেলুন মালিক মো. আজাদ তাকে একটি বাসায় নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এর পরপরই তাঁরা (বাবা-মা) বিষয়টি জানতে পারেন। কিন্তু স্থানীয় ব্যক্তিরা মীমাংসার জন্য চাপ দিতে থাকেন। শিশুটি একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাঁরা হাসপাতালে আসেন। শিশুটি স্থানীয় ব্র্যাক স্কুলে পড়ে।