আবাসিক হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের লক্ষ্মীপুর এলাকার সেঞ্চুরি নামের একটি আবাসিক হোটেল থেকে আজ বুধবার বিকেলে এক ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে।

হোটেলের রেজিস্টার্ড খাতা থেকে পাওয়া তথ্যমতে, মৃত ব্যক্তির নাম আবদুল্লাহ হীল বাকি ওরফে খোকন (৪৫)। তাঁর বাড়ি কুড়িগ্রামের খলিলগঞ্জ এলাকায় । তিনি সেখানে কৃষি ব্যাংকের সুপারভাইজার পদে চাকরি করতেন। দাপ্তরিক কাজে তিন দিন আগে রাজশাহীতে গিয়েছিলেন।

নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আজ সন্ধ্যা পৌনে ছয়টার দিকে প্রথম আলোকে বলেন, বেলা তিনটার দিকে হোটেলের চেক আউটের সময় বাইরে থেকে দরজায় কড়া নাড়লে ভেতর থেকে আবদুল্লাহ হীল বাকি কোনো সাড়া দেননি। তখন হোটেলের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়। তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে তিনি ভেতর থেকে দরজাটি বন্ধ পেয়েছেন। ভেতরে ঢুকে দেখেন যে বাথরুমে আবদুল্লাহ হীল বাকি উপুড় হয়ে পড়ে আছেন। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হতে পারে।