আবাসিক হোটেলে ইয়াবাসহ কনস্টেবল গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের একটি আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার দুপুরে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাকে গ্রেপ্তার করে।

আকাশ রহমান (৩৫) নামের ওই পুলিশ কনস্টেবল বাগেরহাটের ফকিরহাট থানার বাহিরদিয়া পুলিশ ফাঁড়িতে কর্মরত। তাঁর বাড়ি জয়পুরহাটে। অভিযানে তাঁর কাছ থেকে ১৪২টি ইয়াবা জব্দ করা হয়। তাঁর বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা ‘ক’ সার্কেলের পরিদর্শক হাওলাদার সিরাজুল ইসলাম বলে, গোপন সংবাদের ভিত্তিতে নগরের সার্কিট হাউস মাঠসংলগ্ন ওই আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এ সময় হোটেলের চতুর্থ তলার ৪৬ নম্বর কক্ষ থেকে পুলিশ সদস্য আকাশ রহমানকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছে ১৪২টি ইয়াবা পাওয়া যায়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম বাহার বলেন, আদালত আকাশকে কারাগারে পাঠিয়েছেন।

হাওলাদার সিরাজুল ইসলাম জানিয়েছেন, ওই পুলিশ সদস্য খুলনা নগরের তুতপাড়ায় ভাড়া থাকতেন। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে তাঁদের কাছে তথ্য ছিল।