আবৃত্তি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কবিতায় জাগ্রত হোক মানবতার জয়গান’ প্রতিপাদ্য সামনে রেখে গত সোমবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাভিত্তিক সামাজিক সংগঠন ‘একজ জাগরণ’ সপ্তমবারের মতো আবৃত্তি উৎসবের আয়োজন করে। গোয়ালন্দ পৌর শহরের শহীদ মহিউদ্দিন মুক্তিযোদ্ধা আনসার ক্লাব চত্বরে এ উৎসব হয়। সংগঠনের সদস্য সুরজিত চক্রবর্তী অনুষ্ঠান সঞ্চালনা করেন। এতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক সুজন সরওয়ার। অনুষ্ঠানে ভাষাশহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং মোমবাতি প্রজ্বালন করা হয়। এরপর বিভিন্ন জেলার আবৃত্তি সংস্থা আবৃত্তি পরিবেশন করে।