আম জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় কার্বাইড দিয়ে আম পাকানোর অভিযোগে ৫ হাজার ৭০ কেজি আম জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় আদালত তিনজনকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের বৈচনা গ্রামের আকবর আলী গাজীর বাড়ি থেকে এসব আম জব্দ করা হয়। আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আবদুল সাদী। পরে আমগুলো বিনষ্ট করা হয়। কার্বাইড দিয়ে আম পাকানোর অভিযোগে ওই গ্রামের মফিজুর রহমানকে ১০ হাজার, আকবর আলী গাজীর স্ত্রী মুহসিনা খাতুনকে ২ হাজার ও মনিরুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।