আমতলীতে নারী ধর্ষণের শিকার
বরগুনার আমতলী উপজেলায় এক নারী (৩৫) গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে ওই ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ওই নারীর দুই বছর আগের স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর থেকে বাবার বাড়িতে বসবাস করছিলেন তিনি। শুক্রবার রাতে ওই নারী বাড়িতে একা ঘুমিয়ে ছিলেন। রাতে ঘরের দরজা ভেঙে একই ইউনিয়নের দক্ষিণ ঘোপখালী গ্রামের হানিফ প্যাদা (১৮), রেজাউল (১৯) ও এক কিশোর (১৭) তাঁকে জোর করে বাড়ির পাশে একটি ভিটায় তুলে নিয়ে যান। পরে তিন বন্ধু তাঁকে পালাক্রমে ধর্ষণ করেন। খবর পেয়ে গতকাল শনিবার সকালে ওই নারীকে তাঁর স্বজনেরা উদ্ধার করেন। ওই নারী আমতলী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।