আমে রাসায়নিক দেওয়ায় দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার কালীগঞ্জে রাসায়নিক দিয়ে আম পাকানোর অভিযোগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কালীগঞ্জ থানার ওসি সুভাষ বিশ্বাস জানান, উপজেলার কুশলিয়া গ্রামের কাজী রনির বাড়িতে বিষাক্ত ভায়োডিন নামক রাসায়নিক পদার্থ দিয়ে আম পাকানো হচ্ছে—এ সংবাদের ভিত্তিতে ইউএনও সৈয়দ ফারুখ আহমেদের নেতৃত্বে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ি থেকে রাসায়নিক পদার্থ দিয়ে পাকানো পাঁচ মণ আম ও বিষাক্ত ভায়োডিন উদ্ধার করা হয়। আদালত কাজী রনি ও তাঁর সহযোগী একই উপজেলার নলতা গ্রামের অরুবিন্দু বিশ্বাসকে ১০ হাজার জরিমানা করেন এবং ভায়োডিন দিয়ে পাকানো পাঁচ মণ আম নষ্ট করার আদেশ দেন। পরে আমগুলো ওই স্থানে নষ্ট করা হয়। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা