আমের দাম নিয়ে ডাকা সমাবেশে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমের দাম কম দেওয়া নিয়ে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে গতকাল বুধবার দুই গ্রামের বাসিন্দারা প্রতিবাদ সমাবেশ আহ্বান করে। আইনশৃঙ্খলা রক্ষায় বেলা দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত বানেশ্বর বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার ফরহাদ আহমেদ জানান, আমের দাম কম দেওয়াকে কেন্দ্র করে ১৪ জুলাই বানেশ্বর বাজারে নামাজগ্রাম ও শিবপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। উভয়পক্ষই বুধবার বিকেল চারটায় প্রতিবাদ সমাবেশের ডাক দেয়।
পুঠিয়া থানার ওসি এস এম বজলুর রশিদ বলেন, একই স্থানে পাল্টাপাল্টি প্রতিবাদ সমাবেশ ডাকায় সংঘাত এড়াতে ইউএনও বুধবার বেলা দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত বানেশ্বর বাজার ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেন।