আমের প্যাকেট থেকে গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার সার্ভিসের বুকিং করা আমের প্যাকেট থেকে পিস্তলের ৪৫টি গুলি উদ্ধার করেছে র্যা ব। এ সময় দুজনকে আটক করা হয়। গত শুক্রবার শিবগঞ্জ উপজেলার রানীহাটি এলাকা থেকে এসব গুলি উদ্ধার করা হয়। র্যা ব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, এস আর পরিবহন নামে একটি কুরিয়ার সার্ভিসের শিবগঞ্জ শাখার মাধ্যমে ওই আমের ঝুড়িটি ঢাকায় পাঠানোর জন্য বুকিং করা হয়েছিল। গতকাল শনিবার এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।