আরএসওর শীর্ষ নেতাদের নিয়ে পুলিশের অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) শীর্ষ দুই নেতাসহ পাঁচজনকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ ও অভিযান চালানো হচ্ছে। তাঁদের গত মঙ্গলবার রাতে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে জঙ্গি সম্পৃক্ততা ও অর্থায়নের বিষয়টি সরাসরি যাচাই করে দেখা হচ্ছে।
গত রোববার বেলা পৌনে একটায় জঙ্গি সন্দেহে মিয়ানমারের বিদ্রোহী সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) শীর্ষ দুই নেতা এবং পাকিস্তানের এক নাগরিকসহ পাঁচজনকে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। তাঁরা হলেন আরএসওর সভাপতি সালামত উল্লাহ (৪৫) ও সহসভাপতি মো. শফিউল্লাহ (৪০), পাকিস্তানি নাগরিক মোহাম্মদ আলম (৪৪), মোহাম্মদ আমিন (৫০) ও সৌদিপ্রবাসী রোহিঙ্গা আবদুল মজিদ।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া পাঁচজনের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতা আছে কি না এবং তাঁদের নামে আসা অর্থ জঙ্গি কাজে ব্যবহার হচ্ছে কি না তা যাচাই করে দেখা হচ্ছে।