প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁ সদর হাসপাতালের উত্তর পাশের সেপটিক ট্যাংক থেকে গতকাল শনিবার পরিত্যক্ত অবস্থায় আরও তিনটি গ্রেনেড ও ৪৪টি গুলি উদ্ধার করা হয়েছে। এর আগে গত শুক্রবার হাসপাতালের অপর একটি সেপটিক ট্যাংক থেকে ৭টি গ্রেনেড ও ৪৭টি গুলি উদ্ধার করা হয়। সদর থানার ওসি জাকিরুল ইসলাম বলেন, এগুলোর মধ্যে ১০টি গুলি পিস্তলের, ৩৪টি এসএলআর রাইফেলের। এগুলোর সঙ্গে পাকিস্তানের পাঞ্জাব রেজিমেন্টের দুটি ব্যাজ পাওয়া গেছে। এগুলো পাকিস্তান সেনাবাহিনী ফেলে গিয়ে থাকতে পারে। হাসপাতালের তত্ত্বাবধায়ক আনজুমান আরা বলেন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনী ভবনটিকে অস্থায়ী ক্যাম্প হিসেবে ব্যবহার করেছিল।