প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি মো. আরিফ ওরফে নাতি আরিফকে গ্রেপ্তার করেছে র্যাব। মো. আরিফের বাড়ি শহরের বিরিঞ্চি এলাকায়। তিনি যুবলীগের কর্মী হিসেবে পরিচিত। র্যাব সদস্যরা গতকাল সোমবার রাত নয়টার দিকে শহরের একাডেমি এলাকা থেকে মো. আরিফকে গ্রেপ্তার করেন। এ নিয়ে এই হত্যা মামলায় অভিযোগপত্রভুক্ত ৫৬ জন আসামির মধ্যে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মো. আরিফকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক মেজর আহম্মেদ হোসেন মহিউদ্দিন।