প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে আরও এক তরুণকে আটক করেছেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা। গতকাল সোমবার বিকেলে ফয়সাল ইসলাম (২২) নামের ওই তরুণকে আটক করা হয়। ফয়সালের বাড়ি বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী কেওয়াটখালী এলাকায়। এর আগে গত শনিবার এ ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে কৃষি অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আশফাক ইশতিয়াক তাঁর বান্ধবীকে নিয়ে ডেইরি খামার এলাকায় ঘুরতে যান। ওই সময় পাঁচজন দুর্বৃত্ত তাঁদের কাছ থেকে দুটি মুঠোফোন কেড়ে নেয় এবং তাঁদের জিম্মি করে বিকাশের মাধ্যমে আশফাকের পরিবারের কাছ থেকে ২০ হাজার টাকা আদায় করে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি