আরও একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রশিদকে কুপিয়ে খুনের ঘটনায় নাঈম মিয়া (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে ওই খুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার হলো। নাঈম কসবার গোপীনাথপুর ইউনিয়নের কুইয়াপানিয়া গ্রামের বাসিন্দা। তিনি মামুনুর রশিদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। গত মঙ্গলবার রাতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের মকিমপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে গ্রেপ্তার হওয়া ফিরোজ মিয়া ও নাজমা বেগমকে জেলহাজতে পাঠানো হয়েছে। গত রোববার রাতে মাদক ব্যবসায়ী চক্রের সদস্যরা মামুনুর রশিদকে পিটিয়ে ও কুপিয়ে খুন করে।