প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার গলাবাজার এলাকায় গত শনিবার নৌকাডুবির ঘটনায় নিখোঁজ গৃহবধূ শিউলির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালে পুলিশের সহযোগিতায় স্থানীয় লোকজন উপজেলার দত্তের বাজার এলাকা থেকে শিউলির লাশ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে গলাবাজার এলাকায় ব্রহ্মপুত্র নদে আনুমানিক ৪০ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায়। বেশির ভাগ যাত্রী সাঁতরে তীরে উঠে এলেও স্কুলছাত্র মনিরুজ্জামান (১৪), মুন্নী (১৩) ও শিউলি নিখোঁজ হন। গত রোববার ডুবুরির দল মনিরুজ্জামানের লাশ উদ্ধার করে। গতকাল শিউলির লাশ উদ্ধার করা হয়। শিউলির বাড়ি উপজেলার সালটিয়া গ্রামে।