আরমান হত্যায় জড়িত সন্দেহে আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জ উপজেলার নাজিরেরবাগ থেকে গতকাল বৃহস্পতিবার আরমান হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।
পুলিশের সূত্র জানায়, সন্ধ্যা ছয়টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ নাজিরেরবাগ সেলিম চেয়ারম্যান সড়ক এলাকা থেকে মো. রাসেল ও তাঁর সহযোগী মো. জাহিদকে আটক করে। তাঁদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও তিনটি গুলি উদ্ধার করা হয়। রাসেল চুনকুটিয়া চৌরাস্তায় বসবাস করতেন। জাহিদ কেরানীগঞ্জ থানার বন্দ ডাকপাড়া এলাকার বাসিন্দা।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মো. জামাল উদ্দিন মীর দুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।