আরামবাগে ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতিঝিলের আরামবাগ মোড়ে এক দম্পতির কাছ থেকে তিন ভরি সোনা, মুঠোফোনসহ মূল্যবান কাগজপত্র ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল কমলাপুর রেলস্টেশন থেকে মতিঝিল যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার সুমন কুমার বিশ্বাস বলেন, ভোর ছয়টার দিকে তিনি সস্ত্রীক রাজশাহী থেকে কমলাপুর রেলস্টেশনে আসেন। মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে যাওয়ার উদ্দেশ্যে তাঁরা হাঁটছিলেন। আরামবাগ মোড়ে পৌঁছালে পেছন থেকে আসা সাদা রঙের একটি প্রাইভেট কারে আসা দুর্বৃত্তরা সুমন কুমারের স্ত্রীর কাঁধে থাকা ভ্যানিটি ব্যাগটি টান দিয়ে নিয়ে যায়। সুমন কুমার বলেন, ব্যাগ টান দিলে তাঁর স্ত্রী পড়ে যান, স্ত্রীকে ধরতে গেলে গাড়িটি দ্রুতগতিতে চলে যায়। ব্যাগে তিন ভরি সোনা, মুঠোফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল।