আরেক আসামি র্যা বের হাতে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মনোহরদী উপজেলার স্কুলছাত্র জিসান মিয়া হত্যা মামলার আরেক আসামি আশিক মিয়াকে আটক করেছে র্যা ব। গত বৃহস্পতিবার গভীর রাতে গাজীপুরের কাপাসিয়া উপজেলার সন্মানিয়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আশিকের (২৪) বাড়ি শিবপুর উপজেলার বাড়ৈগাঁও এলাকায়। তিনি পলাতক ছিলেন।
র্যা ব-১১-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমা এক বিজ্ঞপ্তিতে বলেছেন, জিসান হত্যা মামলার ৩ নম্বর আসামি আশিক। তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
গতকাল শুক্রবার মামলার তদন্তকারী কর্মকর্তা শিবপুর মডেল থানার এসআই মিজানুর রহমান বলেন, আশিক পুলিশ হেফাজতে আছেন। এ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।