আর্টিজান রেস্তোরাঁর পাশের সড়ক থেকে তরুণ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁ। ছবি: সংগৃহীত
রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁ। ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানের আর্টিজান রেস্তোরাঁর পাশের সড়ক থেকে সন্দেহজনক ঘোরাঘুরির কারণে এক তরুণকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, ঘটনাস্থলের পাশের সড়কে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় পুলিশ তাকে ধাওয়া করে। পায়ে গুলি করে ওই তরুণকে আটক করেছে পুলিশ।
ঘটনাস্থলে উপস্থিত প্রথম আলোর প্রতিবেদক তরুণের নাম জানতে চাইলে তিনি বলেন, তাঁর নাম শাওন। খালি গায়ের ওই তরুণের পরনে ছিল জিনস প্যান্ট। পা খালি ছিল। তরুণের বয়স আনুমানিক ১৭-১৮ বছর হবে।
গত শুক্রবার রাত পৌনে নয়টার দিকে গুলশানের ৭৯ নম্বর সড়কে অবস্থিত আর্টিজান রেস্তোরাঁয় ১০ জন যুবক অতর্কিত হামলা চালায়। এরপর তারা ওই রেস্তোরাঁয় যাঁরা ছিলেন, তাঁদের জিম্মি করে। এ ঘটনায় পুলিশের দুই সদস্য নিহত হয়েছেন।
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস এ হামলার দায় স্বীকার করেছে।