আর্টিসান রেস্তোরাঁর দুই কর্মচারী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার গুলশানে হলি আর্টিসান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় পুলিশের দেওয়া ‘ক্রাইম সিন’ এলাকা অতিক্রম করায় পুলিশ ওই রেস্তোরাঁর দুজন কর্মচারীকে আটক করেছেন।

আটককৃতদের একজন নাসির এবং অপরজনের নাম জানা যায়নি। এ বিষয়ে হলি আর্টিসান রেস্তোরাঁর ব্যবস্থাপক পরিচয় দেওয়া সুমন রেজাকে অন্যান্য কর্মচারীদের নিয়ে পুলিশের গাড়ির সামনে প্রতিবাদ করতে দেখা গেছে। প্রতিবাদের এক পর্যায়ে সুমন রেজা পুলিশের গাড়িতে উঠে তাঁর কর্মচারীদের ছাড়ানোরও চেষ্টা করেন।

পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে গাড়িটিকে ছেড়ে দেন। এরপর দুজন ডিবি সদস্য সুমন রেজাকে ঘটনাস্থল থেকে দূরে নিয়ে যান।