আলমারিতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার ওয়ারীর ভগবতী ব্যানার্জী সড়কে গতকাল সোমবার সকালে পড়ে থাকা কাঠের আলমারি থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ৩৫ বছর বয়সী ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক জানান, ধারণা করা হচ্ছে, এক দিন আগে ওই ব্যক্তিকে হত্যা করা হয়। পরে রাতে লাশটি আলমারিতে ঢুকিয়ে ভগবতী ব্যানার্জী সড়কে ফেলে যায় দুর্বৃত্তরা। সকালে তা লোকজনের চোখে পড়লে তারা পুলিশকে খবর দেয়।