আলমারিতে পাওয়া লাশটি আম ব্যবসায়ী মান্টুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ওয়ারী থানার ভগবতী ব্যানার্জি রোডে কাঠের আলমারি থেকে ১ সেপ্টেম্বর উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে। নিহত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের আম ব্যবসায়ী মো. মান্টু ওরফে বান্টু (৩৫)।
পুলিশ জানায়, যাত্রাবাড়ীর ফল ব্যবসায়ী হিমেলের কাছে আম বিক্রি বাবদ পাওনা টাকা নিতে মান্টু গত ৩০ আগস্ট ঢাকায় এসে হিমেলের বাসায় উঠেছিলেন। ওই বাসায় রাতে ঘুমন্ত মান্টুকে হত্যা করে কাঠের আলমারিতে লাশ ঢুকিয়ে ভ্যান ভাড়া করে ভগবতী ব্যানার্জি রোডে ফেলে আসা হয়। ওয়ারী থানার পুলিশ লাশ উদ্ধার করে হত্যা মামলা করে। তাঁর ভাই শাহজাহান তাঁর লাশ শনাক্ত করেন।
ওয়ারী থানার ওসি তপন চন্দ্র সাহা গতকাল মঙ্গলবার বলেন, এই হত্যা মামলায় হিমেলের স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।