আলমাসের এক লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডির গ্রিন টাচ সেন্টারের আলমাস সুপার শপকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), ঢাকা জেলা প্রশাসন ও পুলিশের অধীনে এই অভিযান পরিচালিত হয়। বিএসটিআইয়ের ছাড়পত্র না নিয়ে লিপস্টিক, টয়লেট সাবান, শ্যাম্পু, গুঁড়া দুধ আমদানি ও বিক্রি করার দায়ে আদালত জরিমানা করেন।
জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মোহাম্মদ রাসেলুল কাদের অভিযান পরিচালনা করেন। এ সময় বিএসটিআইয়ের ফিল্ড অফিসার মো. মনির হোসেন তাঁর সঙ্গে ছিলেন। বিজ্ঞপ্তি।