আলালসহ অধর্শতাধিক নেতা-কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল
যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল

যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ সংগঠনটির অধর্শতাধিক নেতা-কর্মীকে আজ শনিবার রাজধানীর লালমাটিয়া থেকে আটক করেছে মোহাম্মদপুর থানার পুলিশ।
আলালসহ নেতা-কর্মীদের আটক করার প্রতিবাদে যুবদল আগামী সোমবার জেলায় জেলায় বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে। যুবদলের কেন্দ্রীয় পর্যায় থেকে এ তথ্য জানা গেছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক প্রথম আলোকে বলেন, আলালসহ অধর্শতাধিক নেতা-কর্মীকে আটক করা হয়েছে। তাঁদের আটক করার কারণ পরে জানানো হবে।
যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস উদ্দিন মামুন প্রথম আলোকে বলেন, সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে লালমাটিয়ায় নিজের বাসভবনে বৈঠক করছিলেন আলাল। বেলা ১১টার দিকে তাঁকেসহ (আলাল) সংগঠনের অন্তত ৮০ জন নেতা-কর্মীকে আটক করে পুলিশ। সেখান থেকে তাঁদের মোহাম্মদপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের আটক করার কারণ জানায়নি পুলিশ।