আলীকদমে অস্ত্রসহ আটক ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানে আলীকদম উপজেলার দুর্গম ক্রুকপাতাঝিরি ইউনিয়নের পোয়ামুহুরি গ্রামে গত বুধবার রাতে দুটি দেশি বন্দুক, ছুরিসহ পাঁচজনকে আটক করে করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটক ব্যক্তিরা হলেন আদুই ম্রো, আবি ম্রো, জেংউই ম্রো, তংয়া ম্রো ও মাংউন ম্রো। ক্রুকপাতাঝিরি ইউনিয়নের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো বলেন, গত বুধবার গভীর রাতে পোয়ামুহুরি এলাকায় একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন এমন খবর পেয়ে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা তাঁদের আটক করে পোয়ামুহুরি সেনা ক্যাম্পে হস্তান্তর করেন।
এ ব্যাপারে আলীকদম সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমান জানান, আটক ব্যক্তিদের কাছে দুটি বন্দুক ও পাঁচটি ছুরি পাওয়া গেছে।
আলীকদম থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।