আলুবীজ না পেয়ে বিক্ষোভ, অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী জেলা সদরের অংকুর ​িসড অ্যান্ড হিমাগারে বীজ আলু সংরক্ষণের ভাড়া পরিশোধের রসিদ দেখাচ্ছেন আলুচা​িষরা। ছবিটি গতকাল বেলা ১১টার দিকে হিমাগারের সামনে থেকে তোলা l প্রথম আলো
নীলফামারী জেলা সদরের অংকুর ​িসড অ্যান্ড হিমাগারে বীজ আলু সংরক্ষণের ভাড়া পরিশোধের রসিদ দেখাচ্ছেন আলুচা​িষরা। ছবিটি গতকাল বেলা ১১টার দিকে হিমাগারের সামনে থেকে তোলা l প্রথম আলো

নীলফামারী সদরের রামনগর ইউনিয়নের বিশমুড়ি গ্রামে অবস্থিত অংকুর িসড অ্যান্ড হিমাগারে রাখা আলুবীজ না পেয়ে গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আলুচা​িষরা। এ সময় নীলফামারী-জলঢাকা-কিশোরগঞ্জ প্রধান সড়কে সব রকম যোগাযোগ বন্ধ থাকে।

খবর পেয়ে নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলুচািষদের সঙ্গে কথা বলে অবরোধ প্রত্যাহার করে নেয়।

 বিক্ষুব্ধ কয়েকজন কৃষক বলেন, ওই হিমাগারে আলুবীজ রাখার পর সম্প্রতি বীজ সংরক্ষণের ভাড়ার টাকাও তাঁরা পরিশোধ করেছেন। কিন্তু হিমাগার কর্তৃপক্ষ দিনের পর দিন কৃষকদের সময় দিচ্ছে, কিন্তু সংরক্ষিত আলুবীজ সরবরাহ করছে না। এতে তাঁদের আগাম আলু রোপণের সময় পেরিয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন চািষরা।

রামনগর গ্রামের আলুচাষি মো. শফিয়ার রহমান (৬৫) বলেন, ‘মুই কাঁচা ধান বেচে আট বস্তা আলুর ভাড়ার টাকা দিছু, চাইর বস্তা আলু দিছে, আর চাইর বস্তা আলু দেয়ছে না। ১৫ দিন থাকি খালি মোক ঘুড়ায়ছে। আইজ দিবার চায়, কাইল দিবার চায় আলু আর দেয় না। আগুর আলু গাড়ির সময় পার হয়ছে।’

কুন্দুপুকুর ইউনিয়নের বালাপাড়া গ্রামের আবুল কালাম (৪৫) বলেন, ‘আমি ১৩ তারিখ থেকে আলুর জন্য ঘুরছি, পাচ্ছি না। আমি চার বস্তা আলু রেখেছি ও ভাড়াও পরিশোধ করেিছ। আমরা এখন যে জমিতে আলু চাষ করব, ওই আলু তুলে সেখানে বোরো লাগাব। কিন্তু দেরিতে লাগালে ওই জমিতে বোরো আবাদ হবে না। এতে আমরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হব।’ একই ধরনের অভিযোগ করেন, পঞ্চপুকুর ইউনিয়নের আমিনুল ইসলাম, হাতীবান্ধা গ্রামের আজিজার রহমান, টুপামারী গ্রামের মানিক চাঁদসহ অনেকে।

হিমাগার কর্তৃপক্ষ বলছে, ব্যাংক কর্তৃপক্ষ একতরফা সিদ্ধান্তে হিমাগারে তালা দেওয়ায় তারা কৃষকদের আলুবীজ সরবরাহ করতে পারছে না।

এ বিষয়ে ওই হিমাগারের প্রতিনিধি মো. খালিদ হোসেন বলেন, ‘রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক নীলফামারী শাখা থেকে আলু ক্রয়ের জন্য অংকুর বীজ অ্যান্ড হিমাগার লিমিটেডের নামে ৭ কোটি টাকা প্লেজ ঋণ মঞ্জুর হয়। ওই ঋণের টাকা থেকে হিমাগারের কিস্তি হিসাবে ২ কোটি ৪৭ লাখ ৬২ হাজার টাকা কেটে রেখে বািক টাকা আলু কেনার জন্য দেয় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক নীলফামারী শাখা। আমরা ওই টাকায় আলু কিনে ২৬ মে থেকে ১৪ নভেম্বর পর্যন্ত মজুত আলু বিক্রয় করে ৫ কোটি ৮১ লাখ ৫৭ হাজার টাকা ব্যাংকে জমা দিয়েছি। ব্যাংকের ছাড়কৃত সমুদয় অর্থ পরিশোধ করা সত্ত্বেও ব্যাংকের ব্যবস্থাপক ও জোনাল ব্যবস্থাপক হিমাগারে তালা দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।’

এ বিষয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জোনাল ব্যবস্থাপক মো. আশরাফ উদ্দিন বলেন, ‘আমরা কৃষকের আলু যেসব চেম্বারে আছে, সেখানে তালা দিইনি। আমরা দুটি চেম্বারে তালা দিয়েছি, সেখানে প্লেজ ঋণের টাকায় কেনা আলু রাখা হয়েছে।’

এ বিষয়ে ইউএনও শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘কৃষকেরা তাঁদের আলুবীজ না পাওয়ায় নীলফামারী-জলঢাকা-কিশোরগঞ্জ সড়ক অবরোধ করে রাখেন। আমি ঘটনাস্থলে গিয়ে তাঁদের আশ্বস্ত করলে তাঁরা অবরোধ তুলে নেন।’

এ বিষয়ে জেলা প্রশাসক মো. জাকীর হোসেন বলেন, ‘বিষয়টি সমাধানের জন্য আমি বিকেল চারটার দিকে আমার কার্যালয়ে ব্যাংক ও হিমাগার কর্তৃপক্ষকে ডেকেছি।’