আলুর বস্তায় ফেনসিডিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রাম শহরের ত্রিমোহনী এলাকায় আলুভর্তি এক বস্তা থেকে ২১০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে ডিবি পুলিশ। ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে গতকাল মঙ্গলবার এসব বোতল পাওয়া যায়।
কুড়িগ্রামের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) মাসুদ আলম জানান, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উলিপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় বাসের লকারে রাখা একটি আলুর বস্তার ভেতর থেকে ২১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে পুলিশের সদস্যরা তল্লাশিতে ব্যস্ত হয়ে গেলে সুপারভাইজার আলতাফ (৪৫) ও হেলপার টিটু (৩৫) পালিয়ে যায়।
পুলিশ ১৯৭৪ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিশেষ আইনের ২৫-এর (বি) ধারায় মামলা করেছে। কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্ল্যা জানান, মাদক উদ্ধারের জন্য বিশেষ অভিযান অব্যাহত থাকবে।