আলোচনা থেকে নেতাকে বাদ দেওয়ায় মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে বাদ দিয়ে শ্রাদ্ধ আয়োজনের জন্য সভা করায় এক ব্যক্তিকে মারধর ও তাঁর ভাইকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গত রোববার দুপুরে বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের লংকারচর গ্রামে এ ঘটনা ঘটে।
ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুজ্জামান ও তাঁর ছেলে কামাল হোসেনের বিরুদ্ধে এ অভিযোগে গতকাল সোমবার বোয়ালমারী থানায় মামলা করেছেন ওই গ্রামের বাসিন্দা ননী গোপাল রায়।
ননী গোপাল জানান, তাঁর কাকা মৃত পরিমল রায়ের শ্রাদ্ধ অনুষ্ঠান আয়োজনের জন্য রোববার দুপুরে তিনি গ্রামের সমর কুমার মণ্ডলের বাড়ির সামনে স্থানীয় কয়েকজনকে নিয়ে আলোচনা করছিলেন। এ সময় সাইফুজ্জামান সেখানে উপস্থিত হয়ে ‘শ্রাদ্ধ আয়োজনের জন্য সভা করছিস, আর আমাকে ডাকিস নাই কেন’—কথাগুলো বলে তাঁকে মারধর শুরু করেন। তখন ননী গোপালের ভাই বিধান চন্দ্র রায় (৫০) ঠেকাতে এলে ওই নেতার ছেলে কামাল হোসেন ধারালো অস্ত্র দিয়ে দুটি আঘাত করলে বিধান আহত হন।