আশকোনায় 'আত্মঘাতী' হামলায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর আশকোনার হাজি ক্যাম্প–সংলগ্ন পুলিশ বক্সের কাছে পুলিশের তল্লাশিচৌকিতে ‘আত্মঘাতী’ হামলায় একজন নিহত হয়েছেন। শুক্রবার রাত পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশের বিশেষ শাখার একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আজম মিয়া বলেন, ‘পুলিশ বক্সের বাইরে একটি বোমা হামলা হয়েছে। এতে হামলাকারী নিহত হয়েছেন। আর কারও হতাহতের খবর পাইনি।’